হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকারে আগুন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

অনুমোদিত পথ ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার সময় সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনীর বরাতে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করেছে, তেলবাহী জাহাজটি তাদের সব ধরনের ট্র্যাকিং এবং রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় ছলছাতুরীর আশ্রয় নিয়ে প্রণালিটি অতিক্রম করার চেষ্টা করছিল।

বিবৃতির মাধ্যমে আইআরজিসি নৌবাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে’ এবং ইরানের নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজ মার্কিন সমর্থনের ওপর ভরসা করলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *