মানিকছড়িতে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের কাজ, অসন্তোষ এমপির

মানিকছড়িতে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের কাজ, অসন্তোষ এমপির

মানিকছড়িতে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের কাজ, অসন্তোষ এমপির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়িত দুটি গ্রামীণ সড়কের নির্মাণকাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এ সময় তিনি এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের নিম্নমানের কাজ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মানিকছড়ি উপজেলার একসত্যা পাড়া বড় বিল সড়ক ও যোগ্যাছোলা–বাটনাতলী সড়কের নির্মাণকাজ শেষে সড়ক দুটির উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। উদ্বোধনকালে সড়ক দুটির কাজের মান নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মানিকছড়িতে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের কাজ, অসন্তোষ এমপির

এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এলাকাবাসী তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সড়ক দুটি নির্মাণে মোট প্রায় চার কোটি টাকা ব্যয় হয়েছে। গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের যাতায়াত সহজ করতে সড়ক দুটি নির্মাণ করা হয়।

তবে নির্মাণকাজের মান নিয়ে সংসদ সদস্যের অসন্তোষ প্রকাশের ঘটনায় প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান নিশ্চিত করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে সড়ক নির্মাণ ও সংস্কারকাজে মান বজায় রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *