খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো ও শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া এলাকায় কলেজের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাস্তবায়ন কার্যক্রম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কলেজটির অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, এখানে ১০ তলাবিশিষ্ট তিনটি একাডেমিক ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য ছয়তলাবিশিষ্ট পৃথক দুটি হোস্টেল ভবন নির্মাণ করা হবে। এসব অবকাঠামো গড়ে উঠলে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের আবাসনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের কারিগরি ও প্রকৌশল শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে অনেক শিক্ষার্থীকে কারিগরি ও উচ্চশিক্ষার জন্য পার্বত্য অঞ্চল ছেড়ে সমতলের বিভিন্ন এলাকায় যেতে হয়। কলেজটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকে প্রকৌশল ও কারিগরি বিষয়ে পড়াশোনার সুযোগ পাবে। এতে তাঁদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ব্যয় এবং পরিবারের ওপর আর্থিক চাপ কমানোর সম্ভাবনা তৈরি হবে।

খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য নিজ জেলায় উচ্চশিক্ষার সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, প্রয়োজনীয় একাডেমিক অবকাঠামো ও আবাসনব্যবস্থা নিশ্চিত করা গেলে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার পথও প্রসারিত হবে।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষিত এ কলেজের নির্মাণকাজ বাস্তবায়িত হলে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রকৌশল ও কারিগরি শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *