মণিপুরে খোংবান হামলায় তিনজন গ্রেপ্তার, ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মণিপুরে খোংবান হামলায় তিনজন গ্রেপ্তার, ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মণিপুরে খোংবান হামলায় তিনজন গ্রেপ্তার, ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরে খোংবান সানুরোকে প্রাণঘাতী হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় ১২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরকসামগ্রী উদ্ধার করা হয়েছে। গত ২০ অক্টোবর রাজ্য পুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) লহারি দর্জি লাতু এ তথ্য জানান। ওই হামলায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হন।

মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লাতু জানান, হামলার পর সাগোলমাং থানার আওতাধীন এস ফাইলেনকোট ও আশপাশের গ্রামগুলোতে পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজল্যুট অ্যাকশন (কোবরা) যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন হামলায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ইনসাস রাইফেল, একে-৪৭, স্নাইপার রাইফেল, এম১৬ রাইফেল, একটি লেথড গান এবং একটি দেশীয়ভাবে তৈরি রকেট লঞ্চার। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র জব্দ করে সিলগালা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের ১ হাজার ৯৯টি গুলি, একটি পম্পি বোমা, চীনা হ্যান্ড গ্রেনেড, রেডিও সেট, সামরিক পোশাক ও পোস্তদানা উদ্ধার করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে মণিপুর পুলিশ, সিআরপিএফ, কোবরা, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), আসাম রাইফেলস ও সেনাবাহিনীর একটি যৌথ দল সাসপেনশন অব অপারেশনস (এসওও) চুক্তির আওতাভুক্ত নির্ধারিত সাইনাই ক্যাম্পে তল্লাশি চালায়। এ সময় ১৭ জনকে আটক করা হয়।

লাতু জানান, আটক ব্যক্তিদের পরিচয় কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (কেএনও) ও কুকি ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংরক্ষিত সদস্য তালিকার সঙ্গে মিল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। ক্যাম্পটিতে কিছু গোলাবারুদ ও ম্যাগাজিনের হিসাব পাওয়া যায়নি বলেও জানান তিনি। জব্দ করা অস্ত্রগুলোর পরিচয় ও তথ্য যাচাই করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, রাজ্য পুলিশের মহাপরিচালক মুকেশ সিং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলমান থাকায় জনসাধারণকে গুজবে কান না দেওয়া এবং যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *