মাটিরাঙ্গা ও গুইমারায় রবি-টেলিটকের টাওয়ারের তার চুরি, নেটওয়ার্ক বিপর্যয়ের শঙ্কা

মাটিরাঙ্গা ও গুইমারায় রবি-টেলিটকের টাওয়ারের তার চুরি, নেটওয়ার্ক বিপর্যয়ের শঙ্কা

মাটিরাঙ্গা ও গুইমারায় রবি-টেলিটকের টাওয়ারের তার চুরি, নেটওয়ার্ক বিপর্যয়ের শঙ্কা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় রবি ও টেলিটকের মোবাইল টাওয়ারের গুরুত্বপূর্ণ তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে কয়েকটি টাওয়ারের নেটওয়ার্ক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের বিস্তীর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে গুইমারার একটি টাওয়ারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকেরা।

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় খাগড়াছড়ির ৪৫ নম্বর টেলিটক টাওয়ারের তার কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এছাড়া গত ১৭ অক্টোবর রাতে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি বুধংপাড়া এলাকায় মাটিরাঙ্গা-০৩ নম্বর রবি-টেলিটকের যৌথ টাওয়ারের তারও কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

জানা যায়, এর আগে গতবছরও বাইল্যাছড়ি বুধংপাড়া এলাকার টাওয়ারটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলো উপজাতি সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর এলাকায় রবি ও টেলিটকের টাওয়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। এতে টাওয়ার দুটির কার্যক্রম হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত তার দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় টাওয়ার দুটি বন্ধ হয়ে যেতে পারে। এতে শান্তিপুরসহ আশপাশের এলাকার হাজারো গ্রাহক মোবাইল নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, গুইমারার বাইল্যাছড়ি বুধংপাড়া এলাকায় যৌথ টাওয়ারের তার কেটে নেওয়ার ঘটনায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ওই এলাকার মোবাইল ফোন ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মোবাইল টাওয়ারগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

খাগড়াছড়িতে টেলিটকের দায়িত্বে থাকা কর্মকর্তা প্রকৌশলী মো. ফারুক হোসেন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে তিনি জানান, এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় আইনি সহায়তা চাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার্দী বলেন, বুদংপাড়ার টাওয়ারটির মালিকানা রবি নেটওয়ার্ক কোম্পানির। টেলিটকসহ একাধিক মোবাইল অপারেটর টাওয়ারটি ব্যবহার করে। ঘটনাস্থল পরিদর্শনে তার কাছে মনে হয়েছে, অভ্যন্তরীণ কোনো কারণে টাওয়ারের তারগুলো কেটে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *