ইরান সীমান্তের কাছে গিয়ে ফিরে এলো কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান

ইরান সীমান্তের কাছে গিয়ে ফিরে এলো কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান

ইরান সীমান্তের কাছে গিয়ে ফিরে এলো কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে উড়ে ইরান সীমান্তের কাছে গিয়েছিল দখলদার ইসরায়েলের কয়েক ডজন যুদ্ধবিমান ও রিফুয়েলিং প্লেন। তবে ইসরায়েলি বিমানগুলো আবার ফিরে আসে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওস গতকাল বুধবার একাধিক মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত সোমবার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের কাছে যায়। কিন্তু ইরানের ভূখণ্ডে প্রবেশ না করে সেগুলো আবার ফিরে আসে।

আর এই বিষয়টির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল আগেই অবহিত করে। তবে তারা জানায়, ইসরায়েলের নির্বাচনের আগে ইরান যেন কোনো হামলা না করতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই বিমানগুলো ইরান সীমান্তে নেওয়া হয়েছিল। দখলদাররা এটিকে একটি সামরিক প্রশিক্ষণ হিসেবে অভিহিত করেছে।

তবে যুক্তরাষ্ট্রেরই কয়েকজন কর্মকর্তা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ইসরায়েল আশা করেছিল ইরান সীমান্তের কাছে যাওয়ার পর তাদের যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি বা মিসাইল ছুড়বে ইরানি বাহিনী। আর এরপর তারা এটিকে অজুহাত বানিয়ে নতুন করে হামলা শুরু করবে। তবে ইরান কোনো ধরনের গুলি বা মিসাইল ছোড়েনি।

এরআগে গতকাল ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ মাসে শুরুতে ইরানে নতুন করে হামলার অনুমতি চেয়েছিলেন নেতানিয়াহু। তবে ট্রাম্প এতে সায় দেননি। কারণ তিনি চান না মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *