সন্ত্রাসী গ্রুপের অবরোধের পর লক্ষ্মীছড়ি জোন ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বাধা মুক্ত সড়ক, স্বস্তিতে সাধারণ মানুষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ইউপিডিএফ ও সংগঠনটির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যদের সড়কে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে যানবাহন ও সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলে জানানো হয়েছে।

সন্ত্রাসী গ্রুপের অবরোধের পর লক্ষ্মীছড়ি জোন ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বাধা মুক্ত সড়ক, স্বস্তিতে সাধারণ মানুষ

পরবর্তী সময়ে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে সেনাবাহিনীর একটি টহল দল, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সংশ্লিষ্ট সড়কগুলোতে অভিযান চালিয়ে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ওই সড়কগুলো সম্পূর্ণ প্রতিবন্ধকমুক্ত রয়েছে। ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন হয়েছে।

জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *