জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন। এ সফরে তিনি বিমান নির্মাতা প্রতিষ্ঠান Grob Aircraft SE ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান DIEHL DEFENCE-এর উৎপাদন কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত ‘ফোর্থ এডিশন অব দ্য ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’-এ অংশ নেন। এ সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Grob Aircraft SE-এর আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান গত ১৮ থেকে ২০ অক্টোবর জার্মানি সফর করেন। সফরকালে তিনি দেশটির Tussenhausen-Mattsies-এ অবস্থিত প্রতিষ্ঠানটির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিমান বাহিনীতে ব্যবহৃত Grob Aircraft-এর সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে এ সফর সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া জার্মানির Rothenbach a.d. Pegnitz-এ অবস্থিত DIEHL DEFENCE-এর MSAN উৎপাদন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তিনি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অন্যদিকে, চেক বিমান বাহিনীর কমান্ডার ও ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সের চেয়ারম্যানের আমন্ত্রণে গত ২০ থেকে ২৩ অক্টোবর চেক প্রজাতন্ত্র সফর করেন তিনি। সফরের অংশ হিসেবে প্রাগে অনুষ্ঠিত ‘দ্য ফোর্থ এডিশন অব দ্য ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’-এ যোগ দেন বিমান বাহিনী প্রধান।

সম্মেলনে আধুনিক যুদ্ধের বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষতা ও সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল মাল্টিরোল লাইট এয়ারক্রাফটের ব্যবহার, অত্যাধুনিক প্যাসিভ ও অ্যাক্টিভ সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রয়োগ, সশস্ত্র চালকবিহীন আকাশযান (আর্মড ইউএভি) ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তির পরিচালনা এবং প্রশিক্ষণ। এ ছাড়া অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনীর বর্তমান ও নিকট ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়।

সংশ্লিষ্টদের আশা, বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ, জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বিমান চলাচল, কারিগরি জ্ঞান বিনিময় ও পেশাগত সহযোগিতার ক্ষেত্রেও পারস্পরিক যোগাযোগ সম্প্রসারিত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *