সাজেকের সংকট নিরসনে অবরোধ আহ্বানকারীদের সঙ্গে বৈঠক
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির সাজেকের চলমান সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে উজোবাজারে অবরোধ আহ্বানকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, ২৯৯ নম্বর রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি, খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খান এবং রাঙামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে সাজেকের চলমান পরিস্থিতি, সংকট নিরসন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চলমান সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।