নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, আইনশৃঙ্খলা সভায় নানা সমস্যা নিয়ে আলোচনা

নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, আইনশৃঙ্খলা সভায় নানা সমস্যা নিয়ে আলোচনা

নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, আইনশৃঙ্খলা সভায় নানা সমস্যা নিয়ে আলোচনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। একই দিন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, জনদুর্ভোগ নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানিয়ারচর সদর বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় ঘিলাছড়ি ইউনিয়নে গত দুই সপ্তাহ ধরে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার সমস্যা, নানিয়ারচর লঞ্চঘাট এলাকায় দখলের কারণে নৌযান ভেড়াতে ভোগান্তি, মাদক নির্মূল এবং অবৈধ করাতকল বন্ধসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসনে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed