পতাকা উত্তোলন থেকে শোভাযাত্রা—বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

পতাকা উত্তোলন থেকে শোভাযাত্রা—বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

পতাকা উত্তোলন থেকে শোভাযাত্রা—বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সকালে বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় পতাকা উত্তোলন, ৯টায় বৃক্ষরোপণ এবং সাড়ে ৯টায় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জলজ সম্পদ বৃদ্ধির মতো জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

বিকেল ৩টায় বাঘাইছড়ি উপজেলা সদরের মডেল টাউন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব ওমর ফারুক এবং পৌর যুবদলের সদস্যসচিব আবু বক্কর ছিদ্দিক। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর।

পতাকা উত্তোলন থেকে শোভাযাত্রা—বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ আলহাজ নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। এ ছাড়া বিএনপি, যুবদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা, বাধা-বিপত্তি ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যুবদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। বর্তমানে সংগঠনের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে দেশকে পুনরায় সচল করতে সময় প্রয়োজন। অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed