নানিয়ারচরের ২৭ বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উপলক্ষে জেলা পরিষদের অনুদান

নানিয়ারচরের ২৭ বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উপলক্ষে জেলা পরিষদের অনুদান

নানিয়ারচরের ২৭ বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উপলক্ষে জেলা পরিষদের অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কঠিন চীবরদান উৎসব উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে নানিয়ারচর উপজেলার ২৭টি বৌদ্ধ বিহারে আর্থিক অনুদান প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার পাশাপাশি বিহারগুলোর উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার কিনাপতি জনবল বৌদ্ধ বিহার ও গোলসাছড়ি বৌদ্ধ বিহার পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. ফারুক আহমেদ সাব্বির। এ সময় বিহার কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সহসভাপতি রন বিকাশ চাকমা, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, সদস্যসচিব মো. আলী, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এম. সালাম, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্যরা বিহারগুলোর অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বিহারগুলোর উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতা অব্যাহত রাখার জন্য জেলা পরিষদের সদস্যের প্রতি আহ্বান জানান।

জবাবে মো. ফারুক আহমেদ সাব্বির সামর্থ্য অনুযায়ী বৌদ্ধ বিহারগুলোর উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব জাতি ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করছেন।

তিনি আরও বলেন, বৌদ্ধ বিহারগুলোর অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন। বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed