দুই রোহিঙ্গা যুবককে সশস্ত্র গোষ্ঠী আরসার নির্যাতন, নিহত ১
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের দুই রোহিঙ্গা যুবককে আরসার সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তুলে নিয়ে নির্যাতন করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আয়াস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আর অপরজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
নিহত আয়াস উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের করিম উল্লাহ’র ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ (২৪) একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
রোহিঙ্গা সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১৫ নম্বর ক্যাম্পের দুইজন আরএসও সদস্য মো. আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আরসা সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করে। এ ঘটনায় মো. আয়াস নামের রোহিঙ্গা যুবক ঘটনাস্থলেই নিহত হয় এবং ছৈয়দ মোহাম্মদ গুরুতর আহত হয়।
সূত্র আরও জানায়, পরবর্তীতে আহত রোহিঙ্গাকে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করালে সে বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। মামলাটি এপিবিএন পুলিশ তদন্ত করবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এপিবিএন ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।