দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। রবিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি নেতারা বলেন, গোপালগঞ্জে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। একটি নির্দিষ্ট এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে কেউ যেন মনে না করে যে পুরো দেশকে জিম্মি করা সম্ভব। দেশব্যাপী এ ধরনের কর্মকাণ্ডের অপচেষ্টা চালানো হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল

বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *