পার্বত্য মন্ত্রনালয়ের নতুন সচিব সফিকুল আহম্মদ - Southeast Asia Journal

পার্বত্য মন্ত্রনালয়ের নতুন সচিব সফিকুল আহম্মদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১৬ অক্টোবর অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন বর্তমান কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতির আদেশাধীন মো. সফিকুল আহম্মদকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সফিকুল আহম্মদকে এর আগে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। এর আগে তাকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

You may have missed