খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিমি মর্টারশেল নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হওয়া মর্টারশেলটি নিরাপদে নিস্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। সকালে খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রীজ এলাকায় নদীর পাড়ের বালুর চরে মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়।
এ সময় সেনাবাহিনী থেকে মাইকিং করে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়া হয়।
এর আগে, সকালে শালবন এলাকায় আরও কোন বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা খতিয়ে দেখা হয়।
ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৮২ মি.মি ক্ষমতার এ মর্টারশেলটি ব্যবহৃত না হলে মাটির নিচে পুঁতে রাখে কেউ।
গতকাল বিকেলে জেলা সদরের শালবন পল্লীটিলা এলাকায় সবজি বাগান করতে মাটি খুঁড়তে গিয়ে বেলাল নামে স্থানীয় এক যুবক মর্টারশেলটির সন্ধান পায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে তা হেফাজতে নেয়।
এর আগেও, খাগড়াছড়ি সদর থানার পেছনে পুলিশ অফিসার্স ক্লাবের ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলের সন্ধান মিলেছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।