কক্সবাজারে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

কক্সবাজারে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

কক্সবাজারে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে, সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ের আশপাশে অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হননি।

শহরের মোটেল রোডে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল ছুড়ে পালিয়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ এই সরকারি কার্যালয়ের গেটে দায়িত্বরত এক প্রহরী জানান, প্রাচীরের ওপাশ থেকে ককটেলসদৃশ একটি বস্তু ছোড়া হয়।

তিনি বলেন, “আমরা দুজন গেটে দায়িত্বে ছিলাম। হঠাৎ ডানপাশের দেয়ালের ওপাশ থেকে একটি ককটেল ছোড়া হয়। বিকট শব্দ হয়, ধোঁয়া ছড়িয়ে পড়ে। আমরা ভয় পেয়ে যাই। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাই।”

খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

জানা গেছে, একই সড়কে আরআরআরসি কার্যালয়ের কাছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়ের কাছেও ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বাহারছড়া এলাকায় ট্রেড ফেয়ারের গেট, সিভিল সার্জনের কার্যালয় ও হিলডাউন সার্কিট হাউস এলাকায়ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার কথা শুনা যাচ্ছে। এরমধ্যেই কক্সবাজারে অবস্থিত শরনার্থী পুর্নবাসন ও প্রত্যাবাসন কেন্দ্র (RRRC) ও জাতিসংঘের অভিবাসন সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM)-এর আঞ্চলিক কার্যালয়ে ককটেল বিস্ফোরণ করলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

তিনি আরও লিখেছেন, যে এলাকায় এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেটা কূটনৈতিক জোন হিসেবে পরিচিত। জাতিসংঘের বেশ কয়েকটা আঞ্চলিক অফিস সেখানে রয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এরা বিরোধী দলের রাজনীতি না বুঝে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতেছে।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেনি।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন্স) মো. আহিদুর রহমান বলেন, কক্সবাজারে নাশকতা ও সহিংস কর্মকাণ্ড ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি চলছে। তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করা হবে এবং জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল ও নজরদারি অব্যাহত আছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *