খাগড়াছড়ির গুইমারাতে মাটিকাটায় ভাটা মালিকে একলক্ষ টাকা জরিমানা - Southeast Asia Journal

খাগড়াছড়ির গুইমারাতে মাটিকাটায় ভাটা মালিকে একলক্ষ টাকা জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় গুইমারার ছনখলা উতুল পাড়াতে অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।

তিনি মাটিকাটার স্থলে যাওয়ার সংবাদ পেয়ে এস্কেবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়। বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় ধরা পড়ে।

মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্গন আইনের ১৫ (১) এর ক উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।

You may have missed