বান্দরবানে রোগীদের জন্য এ্যাম্বুলেন্স সেবা শুরু করলো জেলা ছাত্রলীগ
![]()
নিউজ ডেস্ক

বান্দরবান জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বান্দরবানবাসীর সেবার লক্ষ্যে রোগী বহনকারী গাড়ী (এ্যাম্বুলেন্স) এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়েছে। ১লা জানুয়ারী (শুক্রবার) সকালে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে এই এ্যাম্বুলেন্স এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ্যাম্বুলেন্স এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনি সুশীল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পার্বত্য জেলা পষিদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশসহ ছাত্রলীগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বান্দরবানের স্বাস্থ্যসেবার মান এগিয়ে যাচ্ছে , বর্তমান সরকারের নানান উন্নয়ন প্রকল্প পার্বত্য এলাকায় বাস্তবায়নের ফলে পার্বত্য এলাকা আজ উন্নয়নের গতিতে এগিয়ে যাচ্ছে। এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, নতুন এই এ্যাম্বুলেন্স পাওয়ায় বান্দরবানবাসী গর্বিত, আগামী দিনে ছাত্রলীগের এই কর্মকান্ডের সুফল পাবে বান্দরবানবাসী।
অনুষ্ঠানে বান্দরবান জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বান্দরবানবাসীর সেবার লক্ষ্যে একটি এ্যাম্বুলেন্স গাড়ীর উদ্বোধন করা হয় এবং পরে সেই এ্যাম্বুলেন্সটির চাবি বান্দরবান পার্বত্য জেলা পষিদের চেয়ারম্যান এর নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বান্দরবান জেলা ছাত্রলীগের নিজস্ব উদ্যোগে এই এ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে এবং আগামীতে এই এ্যাম্বুলেন্স এর মাধ্যমে বান্দরবান থেকে কম খরচে দেশের যে কোন প্রান্তে উন্নত চিকিৎসা করতে রোগীরা এই এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে বলে জানায় জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ কাউছার সোহাগ ।