কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ২ - Southeast Asia Journal

কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২ জন। সোমবার সন্ধ্যায় জেলগেইট এলাকার পাশ্ববর্তী সিকদার বাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতের দুই জনের মধ্যে একজন রায়হান উদ্দিন ঘটনাস্থলেই মারা গেছেন। রায়হান পৌরসভার বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে। তবে অপরজন সাহেদ হাসপাতলে মারা যান। সাহেদ হলো রুমালিয়ারছড়া এলাকার লেদু মিয়ার ছেলে এবং রায়হানের শিষ্য বলে পরিচিত। এ ঘটনায় হাসান নামের আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। যিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। তার মধ্যে ঘটনাস্থলেই মারা যান একজন। বাকি ২ জনের মধ্যে একজন হাসপাতালে মারা যান। অপরজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর থানার ওসি (তদন্ত ) বিপুল চন্দ্র দে জানান, এলাকার আশু আলী গ্রুপের সাথে রায়হান গ্রুপের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় সময় উক্ত এলাকার মারামারি থেকে শুরু করে গোলাগুলির মতো ঘটনা ঘটে বলেও জানান ওসি।

কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের ‍ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।