ঈদ-উল-আযহা উপলক্ষে খাগড়াছড়িতে দুঃস্থদের মাঝে বিজিবির ঈদ সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

ঈদ-উল-আযহা উপলক্ষে খাগড়াছড়িতে দুঃস্থদের মাঝে বিজিবির ঈদ সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদ-উল-আযহা-২০২২ উপলক্ষে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

সকালে স্বাস্থ্যবিধি মেনে ব্যাটালিয়ন সদর ও বিভিন্ন বিওপি/ক্যাম্প অধীনস্ত এলাকার ৩৬০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে বিজিবির এই ব্যাটালিয়ন।

ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার রাজু আহমেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, সংবাদকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় ঈদ উপহার হিসেবে উপকারভোগী পরিবারগুলোর মাঝে ৩ কেজি চিনি গুড়া চাল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, আধা লিটার সয়াবিন তেল ও ১ কেজি হারে চিনির সমন্বয়ে বিতরণ করা হয়।

পরে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেন, “রামগড় বিজিবি অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই অঞ্চলের বিভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন দুর্যোগে আমরা সবসময় আছি। আমরা আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচীর মাধ্যমে দরিদ্রদেরকে স্বাবলম্বী করে তুলছি।”

এসময় মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান তিনি।