পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠির উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী- ব্রি. জেনারেল জিয়াউল হক - Southeast Asia Journal

পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠির উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী- ব্রি. জেনারেল জিয়াউল হক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মধ্যে ম্রো জনগোষ্ঠীর লোকজন সবচেয়ে পিছিয়ে রয়েছে মন্তব্য করে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে পিছিয়ে পড়া ওইসব ম্রো জনগোষ্ঠির সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে জেলার লামা পৌরসভা এলাকাস্থ ম্রো কমপ্লেক্সের তিন তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় সেনাবাহিনীর আলীকদম জোনের নবাগত অধিনায়ক লে. কর্ণেল সাব্বির হাসান ও বিদায়ী অধিনায়ক লে. কর্ণেল মনজুরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রফিক ও মো. সাইফুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ইয়ংলক ম্রো উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,, বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ম্রো কমপ্লেক্সটির ৩ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রায় কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্সের নীচ তলায় থাকবে হলরুম, দ্বিতীয় তলায় ছাত্রদের জন্য আবাসিক ও ৩য় তলায় ডায়নিং ব্যবস্থা।