বান্দরবানে সংবিধান বিরোধী আদিবাসী শব্দের ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের সংবিধান পরিপন্থী হিসেবে আদিবাসী শব্দের ব্যবহার ও অসাংবিধানিক আদিবাসী দিবস পালনের সংবিধান বিরোধী আদিবাসী শব্দের বহুল প্রয়োগ ও ৯ আগস্ট দিবস পালনে রাষ্ট্রের কোন ব্যবস্থা না নেয়ার প্রতিবাদে বান্দরবানে আলোচনা সভা করে প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সকালে জেলা শহরের একটি রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান।
এসময় সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূ-খন্ড থেকে মুছে ফেলতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের একটি অংশ উপজাতীয়দের আদিবাসী স্বীকৃতি দাবি। দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধের রাষ্ট্রের কঠোর অবস্থানের দাবি জানানো হয় সমাবেশ থেকে।