জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বিজিবির মানবিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে স্বাস্থ্যবিধি মেনে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
সকালে উপজেলার তৈচালাপাড়াস্থ ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাটালিয়ন অধিনস্ত এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র ৫০টি পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান।

মানবিক সহায়তার অংশ হিসেবে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল।
এসময় রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান, স্থানীয় সংবাদকর্মী, পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা বিতরণ শেষে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক দেশের সীমান্ত অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আওতায় আজ রামগড়ের স্থানীয় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে অত্র ব্যাটালিয়ন। ভবিষ্যতেও বিজিবির এমন জনকল্যাণমূখী কর্সূসূচী অব্যাহত থাকবে।