জেএসএস’র প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান শিক্ষার্থীদের - Southeast Asia Journal

জেএসএস’র প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান শিক্ষার্থীদের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জেএসএস (সন্তু)-এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছেন সাজেকের গঙ্গারাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট ২০২২) সকাল ৯টার সময় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আশা চাকমা।

তিনি বলেন, ভ্রাতৃঘাতি সংঘাতের ফলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে খারাপ প্রভাব পড়ছে। দীর্ঘসময় ধরে এ সংঘাতে অনেক শিক্ষার্থী তার বাবা কিংবা আত্মীয়কে হারিয়েছে। অনেককে নিজ বসতবাড়ি থেকে উচ্ছেদের শিকার হতে হয়েছে। তাই আমরা আর ভাইয়ে ভাইয়ে সংঘাত চাই না। আমরা শিক্ষার্থীরা এই সংঘাত থেকে মুক্তি পেতে চাই।

মানববন্ধনে ভ্রাতৃঘাতি সংঘাত বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।