শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে লংগদু জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সহায়তা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদুতে চিকিৎসা বঞ্চিত দুস্থ, অসহায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) লংগদু জোন কর্তৃক ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল এর নেতৃত্বে লংগদু জোনের আওতাধীন বামে লংগদু আর্মি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণকালে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া।
উক্ত ক্যাম্পেইনে বামে লংগদু এলাকার প্রায় একশতাধিক চিকিৎসা বঞ্চিত দুস্থ, অসহায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, মেডিক্যাল ক্যাম্পেইনে রক্তের গ্রুপ, ব্লাড প্রেসার এবং ডায়বেটিক্স টেস্ট করানো ছাড়াও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।