মিজোরামে এক কোটি ৫৪ লক্ষ টাকার হেরোইন-সহ গ্রেফতার ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরামের সেরছিপ জেলার পূর্ব লুংদার এলাকায় রবিবার অভিযান চালিয়ে এক কোটি ৫৪ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক হেরোইন-সহ দুইজনকে গ্রেফতার করেছে আসাম রাইফেলস।
ধৃতদের গ্রেফতার করেছে ইন্সপেক্টর জেনারেল অসম রাইফেলস (পূর্ব)এর অধীনস্ত ২৩ সেক্টর অসম রাইফেলসের সেরছিপ ব্যাটেলিয়ন।
এসময় গ্রেফতারদের কাছে থাকা একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।