বিজিবি গুইমারা সেক্টরের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Southeast Asia Journal

বিজিবি গুইমারা সেক্টরের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কেক কাটা, প্রীতিভোজসহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা ও সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টরের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো সেক্টর সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সেক্টর কমান্ডার কর্নেল এস এম মোরশেদ সরোয়ার এর হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

এ সময় অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল এস এম আব্দুল এহসান সহ বিজিবি ও সামরিক পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।