সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন তারা - Southeast Asia Journal

সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন তারা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।

ঢাকার সাভারে আলাদা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি ও ২০ কেজি গাঁজাসহ চার কারবারিকে আটক করেছে ‌র‌্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক।

র‌্যাব জানিয়েছে, ওই চারজন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য কিনে ঢাকায় এনে বিক্রি করতেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ও ১৭ মে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় আলাদা অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

ওই চারজন হলেন ফরিদপুর জেলার তৌহিদুল ইসলাম (২৯), কুমিল্লার ফজলুল হক ফয়েজ (৩১), রাজশাহীর হৃদয় আলী (২২) ও সঞ্জু বিশ্বাস (২১)।

র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার জানান, গত ১৬ ও ১৭ মে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় দুটি অভিযান চালায়। ওই সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় চার মাদক কারবারিকে। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি।

র‌্যাব কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।