বান্দরবানে শীতার্তদের মাঝে নাগরিক পরিষদের শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখা। রবিবার (২৮ জানুয়ারি) সকালে বান্দরবান কেন্দ্রীয় ইদগাহ মাঠে ৫শত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথিরি বক্তব্যে কাজী মো. মজিবর রহমান বলেন, শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। হাড় কাঁপুনি শীতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কষ্ট বেড়েছে। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-জীবিকা।
তিনি আরও বলেন, ‘মানুষের সুখে দুঃখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অতীতেও পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। করোনার সময়ও আমরা জীবন বাজি রেখে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। কিছুদিন আগেও বান্দরবান এর প্রায় ১শত জন গরীব অসহায় শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুস শুক্কুর, মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বান্দরবান জেলা সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক হাবীব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।