রাঙামাটির কাপ্তাইয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তায়ে সেনাবাহিনীর ১০ আরই সেনা ব্যাটালিয়ন কর্তৃক স্থানীয় গরীব, অসহায় নারী ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) ১০ আরই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ তাওহিদ আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তিনি স্থানীয় গরীব, অসহায় নারী ও স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনী রাঙামাটিতে অসহায়, গরীব ও দুস্থদের পাশে সব সময় ছিল, আগামীতেও থাকবে। তিনি বলেন, ভবিষ্যতেও অসহায়দের মাঝে এধরনের আরও সহযোগীতা করা হবে।
বিতরণ অনুষ্ঠানে এসময় স্থানীয় ২ নং ওয়ার্ড মেম্বার মাহমুদুল হক, গবাঘোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা বড়ুয়া, প্রাক্তন ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন, স্থানীয় কারবারী তুষার চাকমা উপস্থিত ছিলেন।