সেনাবাহিনীর কাপ্তাই জোন কর্তৃক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে কাপ্তাই জোন সদরে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে স্থানীয় গরীব, এতিম অসহায়ের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর ফয়েজ আহমদ এর উপস্থিতিতে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
ঈদ উপহার সামগ্রী হিসেবে গরীব অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, আটা, তৈল, লবন ও চা পাতা বিতরন করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরনের সময় কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক স্থানীয় গরীব, এতিম অসহায়দের সাথে কুশল বিনিময় করেন এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান।