বান্দরবানে অসহায় ও দুস্থ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

বান্দরবানে অসহায় ও দুস্থ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

বান্দরবানে অসহায় ও দুস্থ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১ মার্চ) সকালে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স মাঠে রিজিয়নের স্টাফ অফিসার মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।

ইফতার সামগ্রী বিতরণকালে মেজর পারভেজ বলেন, বান্দরবান রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই উদ্যোগ।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বান্দরবান সদর এলাকার শতাধিক গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, ছোলা, ময়দাসহ ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে রমজানের শুরুতেই সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে খুশি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের সাধারণ জনগণ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed