গুইমারায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
গুইমারা সদরের বাজার সেতুপ্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।