বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে আবারো স্থল মাইন বিস্ফোরণে নুরুন্নবী (৪৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছে। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বলে জানা গেছে।

আজ শনিবার বিকাল পাঁচটার দিকে সদর ইউনিয়নের নিকুনছড়ি বিওপি’র এলাকায় হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ নাম্বার পিলারে মিয়ানমার অভ্যন্তরে এই ঘটনাটি হয়।

আহত ব্যাক্তি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে মুহাম্মদ নুরুন্নবী।

স্থানীয়রা জানায়, বিকাল দিকে হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ পিলার এলাকায় পাখি শিকার করতে যান। এ সময় মিয়ানমারে অভ্যন্তরে ঢুকে পড়লে আরাকান আর্মি পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে বাম পায়ের হাঁটুর নীচাংশ উড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া মেডিকেল সান্স ফ্রন্ডার (এম এস এফ) হাসপাতালে নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ৪২ নং সীমান্ত পিলার এলাকায় স্থল মাইন্ড বিষ্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। তাকে উদ্ধার করে উখিয়া মেডিকেল সান্স ফ্রন্ডারে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গেল ৩ ফেব্রুয়ারী ইউনিয়নের ফুলতলী সীমান্তে ৪৮নং পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামের এক যুবকের বাঁম-পা বিচ্ছিন্ন হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed