পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর নেতৃবৃন্দ।
রোববার (৪ মে) সকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় তারা এ আহ্বান জানান।
স্মরণসভাটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা (বর্মা) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি এডভোকেট শক্তিমান চাকমার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।
আয়োজনের শুরুতে শহীদদের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি-গণতান্ত্রিক) এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন মধুপুর গ্রামের কার্বারী কালাসোনা চাকমা। সভা সঞ্চালনায় ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা।
বক্তব্য রাখেন পিসিপি (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা, ছাত্রনেতা বিজয় চাকমা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, “পার্বত্য চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি, এটি পাহাড়িদের সঙ্গে রাষ্ট্রের প্রতারণা। তাই সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য অধিকারের আন্দোলন জোরদার করতে হবে।”
সভায় দলীয় কর্মী, ছাত্র সংগঠনের সদস্য, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।