রাঙামাটির লংগদুতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও আর্থিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী

রাঙামাটির লংগদুতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও আর্থিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী

রাঙামাটির লংগদুতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও আর্থিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, ঔষধ বিতরণ এবং আর্থিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার কাট্রলি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক হতদরিদ্র, অসহায় ও অসুস্থ নারী-পুরুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। গুরুতর অসুস্থ রোগীদের সুচিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

রাঙামাটির লংগদুতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও আর্থিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী

কর্মসূচি পরিদর্শন করেন লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন জোনের ক্যাপ্টেন মো. জাকারিয়া জন, ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয় এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।

এই মানবিক উদ্যোগে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী। তাদের মতে, প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী যে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয় ও অনুকরণীয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed