বান্দরবানে সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে চলমান সম্প্রীতির পরিবেশ বিনষ্টের অপচেষ্টা রুখতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান সরকারি কলেজ শাখা।
আজ মঙ্গলবার (৬ মে) বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পাহাড়ি-বাঙালিদের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে। কিন্তু একটি উগ্র ও চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরনের অপতৎপরতা রুখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আয়োজনে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, কলেজ শাখার আহ্বায়ক মো. রফিক, যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম, কমিটির সদস্য রাজু, জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।