রুমাবার্তা নিউজ পোর্টালকে ল্যাপটপ উপহার দিল সেনাবাহিনীর রুমা জোন
![]()
নিউজ ডেস্ক
রুমাবার্তা অনলাইন নিউজ পোর্টালের অফিস কার্যক্রম আরও সক্রিয় ও সচল রাখতে একটি ল্যাপটপ প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন।
বুধবার (৭ মে) দুপুরে রুমা জোন সদরে আনুষ্ঠানিকভাবে রুমাবার্তা নিউজ পোর্টাল কর্তৃপক্ষের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রুমাবার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক হ্রাথোয়াইচিং মার্মা (ভান্তে), সদস্য সচিব মো. আবু বক্কর ছিদ্দিক, নির্বাহী সম্পাদক মংহাইথুই মারমা ও রুমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা প্রমুখ।
ল্যাপটপ হস্তান্তরের সময় জোন অধিনায়ক বলেন, “সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের উচিত সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। জনগণের উপকারে আসে এমন সংবাদই গণমাধ্যমের প্রকৃত সেবা।”
তিনি আরও জানান, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রুমাবার্তা নিউজ পোর্টালের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
স্থানীয় গণমাধ্যমে এ সহায়তা রুমা জোনের উন্নয়নমূলক ও গণমুখী কার্যক্রমের আরেকটি উদাহরণ বলে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল মন্তব্য করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।