লংগদুতে মায়ের জীবন সংকটে, অসহায় শিশুদের দায়িত্ব নিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে ২৪ বছর বয়সী গৃহবধূ রাবেয়া বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন সংকটে। মায়ের এই অসুস্থতায় দিশেহারা চার মাস ও চার বছরের দুই শিশু সন্তান যেন মাকে হারানোর দ্বারপ্রান্তে। বিষয়টি স্থানীয় সামাজিক সংগঠন ভয়েস অব লংগদুর মাধ্যমে জানাজানি হলে খবর পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনে।
খবর পেয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ পরিবারটির খোঁজ-খবর নেন।
তিনি চার মাস বয়সী শিশুর জন্য এক বছরের মাতৃদুগ্ধ বিকল্প খাবারের ব্যবস্থা করেন এবং শিশু দুটির দেখভালের আশ্বাস দেন।
আজ রবিবার (২৪ আগস্ট) সকালে মাইনিমূখ ইউনিয়নের হাজাছড়া এলাকায় ওই দুর্দশাগ্রস্থ পরিবারের বাড়িতে গিয়ে প্রাথমিকভাবে শিশুদের এক মাসের খাবার সরবরাহ করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।
মানবিক এই সহায়তার জন্য অসহায় পরিবারটি বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সেনাবাহিনীর জন্য দোয়া কামনা করার পাশাপাশি রাবেয়া বেগমের জীবন রক্ষায় সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।