আলীকদমে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

আলীকদমে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

আলীকদমে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

আজ রোববার (২৪ আগস্ট) ব্যাটালিয়নের সদর ১ নম্বর জিপি গেট সংলগ্ন এলাকায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর সার্বিক দিকনির্দেশনায় ক্যাম্পটি পরিচালিত হয়।

এতে মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম প্রায় ২২০ জন পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেন।

আলীকদমে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি “অপারেশন উত্তরণ”-এর আওতায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি সুদৃঢ় করতে সংস্থাটি কাজ করছে। এরই অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে সহায়তা এবং একটি হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

ক্যাম্প চলাকালে ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবির বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।