মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জনকে আটক করল নৌবাহিনী

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জনকে আটক করল নৌবাহিনী

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জনকে আটক করল নৌবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে টহল চলাকালে অবৈধভাবে মায়ানমারে সিমেন্ট পাচারের সময় দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই অভিযানে ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জনকে আটক করল নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, একটি পাচারকারী চক্র সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট মায়ানমারে পাচার করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় নৌবাহিনীর টহল জোরদার করা হয়। টহল কার্যক্রম চলাকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে। বোট দুটিকে থামার সংকেত দেওয়া হলে সেগুলো পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে নৌবাহিনী জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের দুটি বোট আটক করে। তল্লাশি চালিয়ে বোট দুটিতে থাকা ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় পাচারচক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জনকে আটক করল নৌবাহিনী

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed