২ ঘণ্টার ঝটিকা সফরে দিল্লিতে আমিরাতের প্রেসিডেন্ট
![]()
নিউজ ডেস্ক
ভারতে ২ ঘণ্টার ঝটিকা সফর করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
গতকাল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএই প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতেই মাত্র দু’ঘণ্টার সফরে ভারতে এসেছেন তিনি। ইউএই প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিমানবন্দরেই রেড কার্পেটে গার্ড অব অনারে সম্মানিত করা হয় প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে। একটি গাড়িতে হাসি মুখে উভয় রাষ্ট্রনেতার ছবিও প্রকাশ্যে এসেছে।
ইউএই প্রেসিডেন্টের সফর সংক্ষিপ্ত হলেও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, এক্স হ্যান্ডেলের পোস্টে শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ভাই সম্বোধন করেছেন মোদি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।