পৌর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কড়া অবস্থান: রামগড়ে দুই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

পৌর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কড়া অবস্থান: রামগড়ে দুই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

পৌর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কড়া অবস্থান: রামগড়ে দুই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটার আগুন নিভিয়ে ইট প্রস্তুত কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

পৌর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কড়া অবস্থান: রামগড়ে দুই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় অবস্থিত মেসার্স হাজেরা ব্রিকস্ নিষিদ্ধ পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনা করছিল। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-এর ৮(১)(খ) ধারায় দোষী সাব্যস্ত করে একই আইনের ১৮(১) ধারায় ভাটাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রস্তুতকৃত ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

পৌর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কড়া অবস্থান: রামগড়ে দুই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করার দায়ে প্রস্তুতকৃত ইট ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সরকার পৌর ও জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে এবং এ ধরনের ভাটার বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন প্রয়োগ জোরদার করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।