তিতাসে মধ্যরাতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

তিতাসে মধ্যরাতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

তিতাসে মধ্যরাতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লা জেলার তিতাস উপজেলার দুধঘাটা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে পরিচালিত এই অভিযানে একটি রিভলবার, রিভলবারের একটি রাউন্ড গোলাবারুদ, তিনটি এলজি, তিনটি দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকাটিতে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র মজুত ও অস্ত্র তৈরির তৎপরতার বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এসব অবৈধ অস্ত্র ও সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। অভিযানের সময় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এদিকে, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্র সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, অবৈধ অস্ত্রের বিস্তার সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে; তাই গোয়েন্দা তথ্যভিত্তিক সমন্বিত অভিযান আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed