দিনাজপুরে বিজিবি মোতায়েন শুরু, স্থাপন হচ্ছে ১৩টি বেইস ক্যাম্প

দিনাজপুরে বিজিবি মোতায়েন শুরু, স্থাপন হচ্ছে ১৩টি বেইস ক্যাম্প

দিনাজপুরে বিজিবি মোতায়েন শুরু, স্থাপন হচ্ছে ১৩টি বেইস ক্যাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে জেলার সকল উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্যরা অবস্থান নিতে শুরু করেছেন। এর অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে একটি বেইস ক্যাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার ৬টি নির্বাচনী আসনে মোট ৩৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের প্রাথমিক পরিদর্শন (রেকি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানিয়েছে, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বডি ওর্ন ক্যামেরা ও নাইট ভিশন গগলসের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর—এই ৫টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্ব পালন শুরু করবে। বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং ড্রোনের মাধ্যমেও নিরাপত্তা নিশ্চিত করা হবে। উল্লেখ্য, গত দুই মাসে ৪২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামালসহ ৫৬ জনকে আটক করা হয়েছে।বিজিবি আশা প্রকাশ করেছে, সকল পক্ষ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।