টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed