ইরানের আইআরজিসির দুই সদস্যকে গুলি করে হত্যা

ইরানের আইআরজিসির দুই সদস্যকে গুলি করে হত্যা

ইরানের আইআরজিসির দুই সদস্যকে গুলি করে হত্যা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আরও দুজন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে আজ মঙ্গলবার (৩০ জুন) এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

প্রতিবেদন মতে, স্থানীয় সময় সোমবার (২৯ জুন) সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহের পাভেহ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। পাভেহ শহরটি ইরাকের বিদ্রোহী কুর্দিস্থানের সঙ্গে লাগোয়া।

আইআরজিসির এক বিবৃতি মতে, অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ির প্রবেশপথে এলোপাতাড়ি গুলি চালায়। বিবৃতিতে এই হামলাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

নিহত দুই ব্যক্তিকে শুধুমাত্র স্থানীয় আইআরজিসি সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। এই হামলায় আরও দুজন আহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, গুলি চালানোর ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি তদন্ত চলছে।

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইরান সাধারণত এ ধরনের গুপ্ত হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীকের দায়ী করে থাকে।

ইরান ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে বাস করে কুর্দিরা। তারা ওই অঞ্চলে মূলত আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচেনা করে ইরান। দেশটি অভিযোগ করে থাকে কুর্দিদের সহায়তা দেয় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *