ইরান নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত- দাবি ট্রাম্পের

ইরান নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত- দাবি ট্রাম্পের

ইরান নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত- দাবি ট্রাম্পের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিকট ভবিষ্যতে ভারত ইরানের বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে। এমন একটি চুক্তির ধারণা নাকি এরইমধ্যে তৈরি হয়ে গেছে।

সাংবাদিকদের সামনে ট্রাম্প এই মন্তব্য করেছেন শনিবার (৩১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে। সে সময় তিনি ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেন, ‘আমরা এরইমধ্যেই এই চুক্তিটি করেছি, চুক্তির ধারণা তৈরি হয়েছে। ভারত আসছে এবং তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে।’ তিনি আরও বলেন, চীনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি তেল চুক্তি করতে স্বাগত।

এই মন্তব্যের একদিন আগে ওয়াশিংটন দিল্লিকে জানিয়েছে যে ভারতে ভেনেজুয়েলার তেল আমদানি শিগগিরই শুরু হতে পারে, যাতে রাশিয়ার তেল আমদানি কমিয়ে আনা যায়। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো রাশিয়ার যুদ্ধ তহবিল কমানো, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

বর্তমান সম্পর্ক ভালো হলেও গত ৩ জানুয়ারি নিকোলাস মাদুরোকে অপহরণ করার আগে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল সাপে-নেইলে। ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশের তেল কেনায় ভারতের ওপর গত বছরের মার্চে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক চাপ ও আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও ভারতের সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং গ্লোবাল সাউথের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, বিশেষ করে রাশিয়া ও ইরানের সঙ্গে ভারতের ঐতিহ্যবাহী তেলের সম্পর্কের প্রেক্ষাপটে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed