দুর্গম সাজেক–বঙ্গলতলীতে নির্বাচনী প্রস্তুতি: ভোটকেন্দ্র পরিদর্শনে ৫৪ বিজিবির অধিনায়ক

দুর্গম সাজেক–বঙ্গলতলীতে নির্বাচনী প্রস্তুতি: ভোটকেন্দ্র পরিদর্শনে ৫৪ বিজিবির অধিনায়ক

দুর্গম সাজেক–বঙ্গলতলীতে নির্বাচনী প্রস্তুতি: ভোটকেন্দ্র পরিদর্শনে ৫৪ বিজিবির অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই অংশ হিসেবে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আওতাধীন ছয়টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অধিনায়ক সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ পরিস্থিতি এবং ভোটগ্রহণে সহায়ক প্রস্তুতির সার্বিক দিক পর্যবেক্ষণ করেন।

তিনি স্থানীয়ভাবে বসবাসরত ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি অঞ্চলে ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে সাজেক ও বঙ্গলতলীর মতো দুর্গম এলাকায় নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পাহাড়ি ও দুর্গম এলাকাগুলোতে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং ভোটারদের আস্থা বাড়াতে এ ধরনের সরেজমিন পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed